1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যশোরে যাত্রীবাহী বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ মার্চ, ২০২১
যশোর : অভয়নগরের নওয়াপাড়ায় যাত্রীবাহী বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ভাঙাগেটসংলগ্ন রহমত ওয়েব্রিজের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের সপের মোড়লের ছেলে ইজিবাইকচালক শহিদ মোড়ল (৪২) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অজ্ঞাতনামা ঘাট শ্রমিক (৩৫)। আহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. বাবু, রেহিদুল, রমজান, আলী রহমান ও অজ্ঞাতনামা একজন। আহত আলী রহমান ছাড়া অন্য চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘাতক বাসচালক ও চালকের সহকারী পালিয়ে গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আলী রহমান জানান, ‘উপজেলার মজুমদার রাইস মিল থেকে একটি ইজিবাইকে নওয়াপাড়া বাজারের আসছিলাম। সকাল ৯টার দিকে ভাঙাগেট পার হয়ে রহমত ওয়েব্রিজের সামনে পৌঁছালে যশোরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকচালক ও একজন ঘাট শ্রমিক ঘটনাস্থলে মারা যান’।
দুর্ঘটনার পর নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহত পাঁচজনের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ইন্সপেক্ট মাহামুদ আলম জানান, ঘাতক বাস রূপসা মেট্রোপলিটন (খুলনা মেট্রো ব- ১১-০১৬৩) ও ক্ষতিগ্রস্ত ইজিবাইকটি উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। বাসের চালক ও হেলপার পলিয়ে গেছে। দুর্ঘটার কারণ জানতে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com