1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কলাপাড়ায় ৩ সন্তানের জননী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ মার্চ, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ৩ সন্তানের জননী এক গৃহবধূকে (২৮) ধর্র্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার ওই গৃহবধু লালুয়ার চান্দুপাড়া গ্রামের আলী হোসেনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্র জানায়, গভীর রাতে লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি সালিশ মিমাংসার মাধ্যমে নিষ্পত্তির কথা বলে ৫/৬ দিন সময়ক্ষেপণ করে অভিযুক্তের কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে ইউপি সদস্য মাসুদ হাওলাদারের বিরুদ্ধে।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ৩মার্চ বুধবার রাতে রাবনাবাদ চ্যানেলে মাছ ধরতে যায় এ সুযোগে রাত সাড়ে ১২টার দিকে একই এলাকার আলী হোসেন জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে জোড়পূর্বক ধর্ষণ করে। স্বামী নদী থেকে ফিরে এসে আলী হোসেনকে হাতেনাতে ধরে ডাকচিৎকার দিলে এলাকার লোকজন আসার আগেই ওই গৃহবধূর স্বামীকে মারধর করে পালিয়ে যায় আলী হোসেন। পরবর্তীতে ইউপি সদস্য মাসুদ হাওলাদার বিষয়টি সালিশ বৈঠকে ফয়সালার কথা বলে ভিকটিমের স্বামীকে।
এ বিষয় ইউপি সদস্য মাসুদ হাওলাদার বলেন, এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উপরন্ত ওই নারীর স্বামীকে নারী ও শিশু নির্যাতন আইনের ঘটনা ঘটার জন্য থানায় অভিযোগ করার পরামর্শ দেই।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ওই গৃহবধু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আলী হোসনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com