
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরের দিকে বার ভবনে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবীদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে এ্যাডভোকেট আব্দুল সত্তার সভাপতি ও এ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দীন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, অ্যাডভোকেট আলহাজ্ব নুর হোসেন খান ও অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু।
এ সময় সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিদায়ী সভাপতি এ্যাডভোকেট মো: মজিবুর রহমান চুন্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এ্যাডভোকেট জালাল উদ্দীন তালুকদার, এ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, এ্যাডভোকেট তপন কুমার ভৌমিক, এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, এ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, এ্যাডভোকেট সাইদুর রহমান প্রমুখ।