1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

২০ টাকায় এক মণ টমেটো : বিপাকে কৃষক

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মার্চ, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন টমেটো চাষীরা। এ অবস্থায় খরচ না উঠায় অনেক কৃষক ক্ষেত থেকে টমেটো তোলা বন্ধ করে দিয়েছেন। যদিও কেউ বাজারে নিয়ে আসছেন। তবে বিক্রি করতে না পেরে তারা ফেলে দিয়ে যাচ্ছেন। পাইকাররা বলছেন ২০ টাকা মণ দরে কিনলেও খরচ বাদে কোন লাভ থাকে না।
চাষীরা জানিয়েছেন, যদি হিমাগার থাকতো তাহলে টমেটো কয়েকদিন রেখে বিক্রি করা যেতো। হিমাগার না থাকা এবং ন্যায্য মূল্য না পাওয়ায় টমেটো এখন গবাদি পশুর খাদ্যে পরিণত হয়েছে। শুরুর দিকে লাভের মুখ দেখলেও মৌসুমের শেষের দিকে এসে উৎপাদন খরচ তুলতে কৃষকরা হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় লোকসানের হাত থেকে রক্ষা পেতে এ অঞ্চলে সরকারিভাবে হিমাগার নির্মাণ ও প্রক্রিয়াজাতকরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
টমেটো চাষী এরশাদ আলী বলেন, ৫ কাঠা জমিতে এ বছর আমার চমেটো চাষে খরচ হয়েছে ৪৫ হাজার টাকা। খরচের ১০ হাজার টাকাও এখনো তুলতে পারিনি। গেল বাজারে টমেটো বিক্রি করতে এনে দাম পাইনি। উল্টো গাড়ি ভাড়া বাবদ ৫শ টাকা গুণতে হয়েছে। পুনরায় খরচ করে টমেটো বাড়িতে ফেরত নিতে হলে আরো ৫শ টাকা গুণতে হবে। যার ফলে টমেটো রাস্তায় ফেলে দিতে হয়েছে।
টমেটোর পাইকার মোরাদ মিয়া ও আমিনুল ইসলাম জানান, টমেটোর তেমন কোন চাহিদা নেই। পঁচনশীল রসালো সবজি হওয়া পাকা টমেটো ২-১দিনের বেশি রাখাও যায় না। উৎপাদন বেশি হওয়ায় বাজারে চাহিদা কম। সস কোম্পানীগুলো টমেটো ক্রয় করতে চাচ্ছে না। ৪-৫কেজি টমেটো গরু-ছাগলে খেলেও পরে আর খেতে চায় না। গত চালানে টমেটো ঢাকা বিক্রি করতে নিয়ে আমরা নিজেরাও বিপাকে পড়েছি।
স্থানীয় কৃষি বিভাগ বলছে, এ মৌসুমের প্রথম দিকে টমেটোর দাম ভালোই ছিল। শেষ দিকে দাম করে গেছে। এ বছর নকলা টমেটোর লক্ষ্যমাত্রা ছিল ১২০ হেক্টর। সেখানে আবাদ হয়েছে ৩২০ হেক্টর জমিতে। উৎপাদন বেশি হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস বলেন, এখন সারাদেশে টমেটো উঠতে শুরু করেছে, তাই দামও কম। এক্ষেত্রে কৃষকরা যদি আগাম টমেটো চাষ করে তাহলে লোকসান গুণতে হবে না। তবে আগামী বছর কৃষক যাতে সরাসরি ঢাকার পাইকারদের কাছে বা সরাসরি সস কোম্পানীগুলোতে টমেটো বিক্রি করতে পারে সে ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com