1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মোংলায় কোস্টগার্ডের অভিযানে ১৮ কোটি ৬১ লাখ টাকার কাপড় জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
আমির হামজা আবিদ, মোংলা (বাগেরহাট) : মোংলা বন্দরের হারবারিয়া চ্যানেলের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় গত শুক্রবার (১২ মার্চ) রাতে অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় একটি ট্রলারে তল্লাশী করে ১৮ কোটি ৬১ লাখ টাকার বিদেশী শাড়ি কাপড় জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. ইমতিয়াজ আলম জানান, দেশের সমুদ্রসীমা ও নদীপথে চোরাচালান বন্ধ এবং অবৈধ পণ্য পাচার রোধে কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন সকল টহল জাহাজসমূহ এবং স্টেশানে কর্মরত বিসিজি কন্টিনজেন্টের  সদস্যরা সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহের সকল নদী ও খালে নিয়মিত নজরদারি রাখছে। এরই ধারাবাহিকতায় গত শক্রবার রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি বেইজ মংলার একটি টহল দল মোংলা বন্দরের হারবারিয়া চ্যানেলের চরাপুটিয়া খাল এলাকায় টহলদানকালে একটি ট্রলার দেখতে পায়।
বিষয়টি সন্দেহজনক হওয়ায় ওই ট্রলারে থাকা লোকজনকে হ্যান্ড মাইক দিয়ে ট্রলার থামানোর নির্দেশ দেয় কোস্টগার্ড সদস্যরা। এসময় কোস্টগার্ড সদস্যদের দেখে ট্রলারে থাকা চোরাকারবারীরা চরাপুটিয়া খালে লাফ দিয়ে সুন্দরবনের অভ্যন্তরে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ওই ট্রলারে তল্লাশী করে ১৪ হাজার ৩৭৭ পিস বিদেশী শাড়ি, ১ হাজার ৩০৩ পিস লেহেঙ্গা, ৩৯৬ থ্রি-পিস এবং ৪৭৫ জোড়া জুতা জব্দ করা হয়।
তিনি আরো জানান, ঈদকে সামনে রেখে একটি চোরাকারবারি চক্র অবৈধ পথে বিদেশী শাড়ি কাপড়ের চালান বাংলাদেশে আনার চেষ্টা করছিল।
জব্দকৃত এসব অবৈধ বিদেশী পণ্যের মূল্য ১৮ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
জব্দকৃত অবৈধ শাড়ি কাপড় ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ১৪ মার্চ সকালে মোংলা থানায় স্থানান্তর করা হয়েছে। সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহে অবৈধ পণ্য পাচারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোনের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com