1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ডোমারে ভাওয়ইয়া গানের তালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মহিষের গাড়িতে বিয়ে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
এ জি মুন্না, নীলফামারী: ডিজিটাল যুগে ৬টি গাড়ির বহন নিয়ে ভাওয়ইয়া গানের তালে তালে মহিষের গাড়িতে করে বরযাত্রী, নতুন বৌ নিয়ে আসার বিষয়টা দেখতে শহরের পাড়ায় মহল্লায় দর্শকের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। এমন দৃশ্যটি চোখে পড়ে শুক্রবার (১২ মার্চ) সকাল ৮টায় ডোমার চিলাহাটি মহা সড়কে।
গাড়ি থামিয়ে কথা হয় নব-দম্পতির সাথে। জানা যায়, গত রাত ১০টায় উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের মাহিগঞ্জ বাগডোকরা এলাকার ডাঃ অধর চন্দ্র রায়ের ছেলে বিধান চন্দ্র রায় বর বেশে বরযাত্রীসহ ৬টি মহিষের গাড়ির বহর নিয়ে মাইকে ভাওয়ইয়া গান বাজিয়ে নববধুকে আনতে গেছে একই ইউনিয়নের বোড়াগাড়ি বাজার বাবুপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের কন্যা বাসনা রানীকে। গত রাত বিয়ে সম্পন্ন শেষে সকালে নববধু বাসনা রানীকে নিয়ে যাচ্ছে তার স্বামীর বাড়ি। এ সময় রাস্তায় শতশত মানুষ গাড়ির বহর দেখতে এবং মোবাইল ফোন হাতে নিয়ে নব-দম্পতির একটি ছবি তুলতে ব্যাস্ত সময় পাড় করতে দেখা গেছে।
এ বিষয়ে বর বিধান চন্দ্র রায়ের পিতা  ডাঃ অধর চন্দ্র রায় জানান, ডিজিটাল যুগে হারিয়ে যেতে বসেছে গরু মহিষের গাড়ি। তাই আমি গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে বিভিন্ন এলাকা থেকে খুজে শেষ পর্যন্ত ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে ৬টি মহিষের গাড়ি ভাড়া করি এবং তাদের ২৪ হাজার টাকা ভাড়া দিতে হয়েছে। তবে ছেলের বিয়েতে মাইক্রোবাস ভাড়া করলে এর চেয়ে কম টাকাতেই হতো। শুধুমাত্র ঐতিহ্যকে ধরে রাখতে আমি মহিষের গাড়ির ব্যবস্থা করেছি। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com