1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মোংলায় ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ মার্চ, ২০২১

আমির হামজা আবিদ, মোংলা (বাগেরহাট) : মোংলায় এক ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে সোনাইলতলা ইউনিয়নের কাটাখালী খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।

প্রত্যাক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা আঃ হামিদ শেখ জানান, সোনাইলতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড খেয়াঘাট এলাকায় তার একটি ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে। আঃ হামিদ একজন মুক্তিযোদ্ধা ছাড়াও ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। কিন্ত এলাকায় কিছু লোক দীর্ঘদিন থেকে তার সাথে বিরোধীতা করে আসছিল। গত ইউপি নির্বাচনে তাদের পক্ষের লোক পরাজিত হওয়ায় ওই সময় থেকেই ক্ষিপ্ত ছিল প্রতিপক্ষ। এবারের ইউপি নির্বাচনে পুনরায় মুক্তিযোদ্ধা আঃ হামিদ অংশগ্রহন করায় তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে ব্যবসা প্রতিষ্ঠান মুদি দোকানে আগুন সন্ত্রাস করছে বলে জানান তিনি।

মঙ্গলবার রাত ৪টার দিকে খবর আসে, তার ব্যাবসা প্রতিষ্ঠানে আগুন জ্বলছে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসলেও আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে ঘরসহ ব্যাবসার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ প্রতিষ্ঠানে তার মুক্তিযুদ্ধকালীন জরুরী কাগজপত্র ছিল বলেও জানান তিনি। দুর্বৃত্তদের দেয়া আগুনে তার ব্যাবসা প্রতিষ্ঠানে মুল্যবান কাগজ পত্রসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান এ বীর মুক্তিযোদ্ধা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, তদন্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com