1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মোংলায় বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজির মৃধার মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ মার্চ, ২০২১
আমির হামজা আবিদ, মোংলা (বাগেরহাট) : মোংলা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না….. রাজিউন)।
মঙ্গলবার গভীর রাতে (আনুমানিক আড়াইটায়) উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরের খণ্ড গ্রামে নিজেস্ব বাসভবনে হৃদরোগে (স্টোক) আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদার পর জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়।
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মৃধা মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং মোংলা থানা বিএনপির সভাপতি ছিলেন।
এছাড়াও বিভিন্ন সময় দল ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই বীর মুক্তিযোদ্ধা। তার মৃত্যুতে পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি, মোংলা থানা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বাগেরহাট জেলা বিএনপি যুগ্মআহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ খলিলুর রহমান, মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, যুবদল নেতা শেখ রুস্তুম আলী, সেচ্ছাসেবক নেতা বাবলু ভুইয়া, বিএনপি নেতা সালাম ব্যাপারী, কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক খালিদ মাহমুদ সোহাগ, যুবনেতা, জিয়াউর রহমান হিরন, ইয়ার হোসেন, মঈনউদ্দিন জনিসহ জেলা- থানা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা শোক জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com