1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বঙ্গবন্ধু সব ভারতীয়ের কাছেও একজন বীর: মোদি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে এ মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন, বঙ্গবন্ধুর সব ভারতীয়ের  কাছেও একজন বীর। এ সময় তিনি বঙ্গবন্ধুকে মানবাধিকার ও স্বাধীনতার বিজয়ী এক নেতা হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘তিনি (বঙ্গবন্ধু) সব ভারতীয়ের কাছেও একজন বীর। ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এ মাসের শেষের দিকে বাংলাদেশ সফর আমার জন্য অনেক সম্মানের হবে।’

আগামী ২৬ ও ২৭ মার্চ আসন্ন বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে মোদি তার টুইট বার্তায় লেখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মানবাধিকার ও স্বাধীনতার বিজয়ী এ মহান নেতার প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মানিত অতিথি হিসেবে ২৬ মার্চ বংলাদেশের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৬ ও ২৭ মার্চ বংলাদেশ সফর করবেন। করোনাভাইরাস মহামারি শুরুর পর মোদির এটাই হবে প্রথম বিদেশ সফর।

সূত্র: বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com