1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বেনাপোলে ভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত: আটক ১

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

যশোর : যশোরের বেনাপোলে ভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে রকি (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ইয়ামিনকে গ্রেফতার করেছে পুলিশ। রকিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) রাত ৮টায় বেনাপোল পৌরসভার ভবারবেড়র গ্রামের পাশে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আহত রকি বেনাপোল পৌরসভার ভবারেবড় গ্রামের রবিউলের ছেলে। অভিযুক্ত বখাটে ইয়ামিন বেনাপোলের বড়আঁচড়া গ্রামের শফিকের ছেলে।

এদিকে এ ঘটনায় আহত রকির মা মিরা বেগম তিনজনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় ইভটিজিং ও হত্যাচেষ্টা মামলা করেছে। পুলিশ ইয়ামিনকে গ্রেফতার করেছে। অন্যান্য আসামিরা হলেন- বেনাপোলের ভবারবেড় গ্রামের শাহিনের ছেলে সৌরভ (২০) ও বাবলার ছেলে সাজ্জাদ হোসেন (১৯)।

পুলিশ জানায়, বেনাপোলের ভবারবেড় গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে প্রায় উত্যক্ত করতো বখাটে যুবক ইয়ামিন। কিশোরী বাড়িতে এ ঘটনা জানায়। এ ঘটনা জানার পর রকি বুধবার সন্ধ্যায় বাইপাস সড়কে ইয়ামিনকে পেয়ে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বখাটে ইয়ামিন ও তার দুই সহযোগী রকির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় ক্ষুব্ধ গ্রামবাসী ইয়ামিনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিয়ার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com