
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী পৌরসভার নব নির্বাচিত মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া’র শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান (এনডিসি)। শপথ গ্রহণ অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদ কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় নব নির্বাচিত মেয়র সহ সাধারন ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৪ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত শ্রীবরদী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হোন মোহাম্মদ আলী লাল মিয়া।