1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নাভারণে ধানের বস্তায় চাপা পড়ে প্রাণ গেল ১ ব‍্যক্তির

  • আপডেট টাইম :: রবিবার, ২১ মার্চ, ২০২১
বেনাপোল : যশোরের নাভারণে ধান বোঝাই ট্রলি উল্টে বস্তা চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব‍্যক্তি হলেন আফজাল হোসেন ফকির (৫৮) শার্শা উপজেলার উলাশী-সম্বন্ধকাটি গ্রামের মৃত করিম বক্সের ছেলে। তিনি উলাশী বাজারের আড়ত ব্যবসায়ীর সহকারি হিসাবে কাজ করতেন।
নিহতের স্বজনরা জানান, শনিবার (২০ মার্চ) সকালে আফজাল হোসেন ফকির ধান বোঝাই ট্রলিতে বসে শার্শা থেকে নাভারণের দিকে যাচ্ছিলেন। পথে নতুন বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৪-৪৬১৫) পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ট্রলি রাস্তার পাশে উল্টে যায় এবং আফজাল হোসেন ফকির ধানের বস্তার নিচে চাপা পড়েন।
পরে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com