1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

গাছে গাছে আমের মুকল

  • আপডেট টাইম :: রবিবার, ২১ মার্চ, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মুকুলে মুকুলে ছেয়ে গেছে আমের বাগান। মৌ মৌ গন্ধে ভরে গেছে চারপাশ। আবহাওয়া অনুকুলে থাকলে আমের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে বলে আম চাষীরা জানিয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পাহাড়ি এলাকা হিসেবে নালিতাবাড়ী উপজেলা আম চাষের জন্য বেশ উপযোগী। উপজেলার প্রায় প্রত্যেকটি গ্রামের বাড়িতে ব্যাক্তিগত উদ্যোগে লাগানো আম গাছসহ রয়েছে আলাদা আমবাগান। শীতের মাঝামাঝি সময়ে গাছে-গাছে আমের ব্যাপক মুকুল এসেছে। অনেকেই ইতোমধ্যেই মুকুল ঝড়া রোধ ও পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে কীটনাশক ¯েপ্র করেছেন। নার্সারি থেকে আম চাষীরা দেশি জাতের পাশাপাশি লেংরা, আম্রপালী, রুপালী, হিমসাগর, ফজলি, স্থানীয় ও অন্যান্য প্রজাতির আমের বাগান করেছেন চাষীরা। তারা জানান, আমের চারা রোপণ করার পর কয়েক বছরেই মধ্যেই ওইসব গাছে আম ধরা শুরু করে। স্থানীয় হাট-বাজার ও পাইকারদের কাছে আম বিক্রি করে লাভবান হচ্ছেন তারা।
উপজেলার নন্নীর আম চাষী আমিরুল ইসলাম ও বারমারী এলাকার আন্ধারুপাড়া গ্রামের হাবিবুর রহমান বলেন, আমগাছে বেশ মুকুল এসেছে। আমকে পোকার হাত থেকে বাঁচাতে আমরা এখন কিটনাশক ছিটানোসহ আমবাগান পরিচর্যা করছি। অন্য বছরের চেয়ে এবার আমের ফলন ভালো হবে বলে আশা করছি। ফলন ভালো হলে পারিবারিক চাহিদা মিটিয়ে স্থানীয় হাট বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির জানান, আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর আমের ভালো ফলনের সম্ভাবনা আছে। আমরা সর্বদা আম চাষীদের পরামর্শ ও সার্বিক সহযোগীতা করে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com