1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরে দিনে-দুপুরে ডিবি পুলিশ পরিচয়ে মরিচের গুঁড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম :: রবিবার, ২১ মার্চ, ২০২১

শেরপুর : শেরপুরে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেলের গতিরোধ করে ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের ব্যবসায়ী অংশীদার নূর হোসেনের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের মধ্যশেরী এলাকায় এ ঘটনা ঘটে। নূর হোসেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
ভুক্তভোগি নূর হোসেন জানান, তিনি ও তার ভাতিজা লিটনকে নিয়ে মোটরসাইকেলযোগে ইজারার কিস্তির ৩৫ লাখ টাকা ন্যাশনাল ব্যাংকে জমা দেয়ার জন্য জামালপুর থেকে শেরপুর আসছিলেন। এসময় শহরের মধ্যশেরী এলাকায় ৫জন ছিনতাইকারি তাদের মোটরসাইকেলের গতি রোধ করে ডিবি পুলিশের পরিচয় দেয় এবং ছিনতাইকারীরা ভাতিজা লিটনকে তাদেরই মোটরসাইকেলের সাথে হ্যান্ডকাপ পড়িয়ে ফেলে। পরে ছিনতাইকারীরা নূর হোসেনের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে দ্রুত চলে যায়।
এদিকে এ ঘটনার পর পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য মাঠে কাজ করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com