1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

পাবনায় নিজ মাথায় গুলি চালিয়ে এসআই’র আত্মহত্যা 

  • আপডেট টাইম :: সোমবার, ২২ মার্চ, ২০২১
পাবনা: পাবনার সদর উপজেলার আতাইকুলা থানায় কর্মরত যশোরের ছেলে এসআই হাসান আত্মহত্যা করেছে। থানার ভবনের ছাদ থেকে সাব-ইন্সপেক্টর (এসআই) হাসান আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, নিজের মাথায় নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন হাসান আলী।
রোববার (২১ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি জানান, ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে।  ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয়ে অভিমানের বশে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম আরও জানান, এসআই হাসান আলীর মরদেহ ক্রাইম সিনে ঘিরে রাখা হয়েছে। সিআইডির তদন্ত দলের আলামত গ্রহণ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
তিনি যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জব্বার আলীর ছেলে। তার বয়স ২৮ বছর। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের প্রশিক্ষণ শেষে ২০২০ সালে ৬ ফেব্রুয়ারি পাবনা জেলা পুলিশে যোগ দিয়ে এক বছর প্রবেশন সমাপ্ত করেন। পরে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পাবনা আতাইকুলা থানায় এসআই হিসেবে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com