1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

শ্রীবরদীতে স্কুল পরিচালনার দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ২২ মার্চ, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : দেশব্যাপী করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। করোনার বিস্তার রোধে সারাদেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে শেরপুর শ্রীবরদীতে গোপনে স্কুল পরিচালনা করছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
সোমবার (২২ মার্চ) সকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহর ও ভায়াডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় শ্রীবরদী বাজারের প্লাস পাবলিক স্কুল থেকে ১০ হাজার টাকা ও ভায়াডাঙ্গা বাজারের সীমান্ত পরিবার স্কুল থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন ও আইন-শৃঙ্খলা বাহীনির সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান বলেন, করোনার বিস্তার রোধে সরকারি ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে স্কুল পরিচালনার দায়ে দুটি পতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com