1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

শেরপুরে তিন ক্লিনিককে অর্ধলাখ টাকা জরিমানা 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

শেরপুর: শেরপুরে লাইসেন্স ও প্রশিক্ষিত নার্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ক্লিনিক ও হাসপাতালকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ। অভিযানকালে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত শহরের নারায়ণপুর এলাকার জেলা সদর হাসপাতাল রোডে আদর্শ ক্লিনিক ও শহরের থানা মোড়ের মা জেনারেল হাসপাতাল প্রশিক্ষিত নার্স ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। এছাড়া লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল জেলা সদর হাসপাতাল রোডের মারিয়া ক্লিনিক। খবর পেয়ে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আদর্শ ক্লিনিককে ৩০ হাজার টাকা, মা জেনারেল হাসপাতালকে ১৫ হাজার টাকা ও মারিয়া ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com