1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

যশোরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার  

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ মার্চ, ২০২১
যশোর : যশোরের শার্শা উপজেলার ধান্যতাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আবু ছিদ্দিক গাজী (৭২) নামে বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মার্চ) ১১টার দিকে ধর্ষককে তার নিজ বাড়ি থেকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক আবু ছিদ্দিক একই গ্রামের মৃত মনির উদ্দীন গাজীর ছেলে।
জানা যায়, উপজেলার কায়বা ইউনিয়নের ধান্যতাড়া গ্রামের মফিজুর রহমানের ৬ বছর বয়সী কন্যা সোমবার সকালে তার সঙ্গীদের নিয়ে বাড়ির পাশে ঘেরের পাড়ে খেলা করছিল। এ সময় ঘের মালিক আবু ছিদ্দিক কৌশলে অন‍্য বাচ্চাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে ঐ শিশুটিকে থাকতে বলে। পরে প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে ধর্ষক শিশুটিকে ফেলে পালিয়ে যায়।
ধর্ষণের শিকার শিশুটির চাচা মিন্নু জানান, সোমবার সাকালে আমি এবং আমার ভাই বাগআঁচড়া বাজারে পটল বিক্রি করতে গিয়েছিলাম। বাড়ি থেকে ফোন করে বিষয়টি জানালে দ্রুত বাড়িতে এসে আমাদের মেয়েকে জিজ্ঞাসা করলে সে কাঁদতে কাঁদতে ঘটনার সত্যতা জানায়। পরে থানায় মামলা করেছি। আমরা আমাদের মেয়ের উপর যে অন্যায় হয়েছে তার বিচার চাই এবং ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আবু ছিদ্দিক আমাদের প্রাথমিক জিগ্যাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে যে সে শিশুটিকে ধর্ষণ করেছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com