1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

ঝিনাইগাতির গারোপাহাড় থেকে বন্দুক ও গুলিসহ তিন শিকারী আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারোপাহাড় থেকে বন্দুক ও গুলিসহ তিন শিকারীকে আটক করেছে বনকর্মচারীরা। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে তাওয়াকোচা পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার শান্তিবাগ এলাকার এ.কে.এম শরিফুল ইসলাম, শ্রীবরদী উপজেলার ছনকান্দা বটতলা গ্রামের আব্দুর রউফ খান ও জানকীখিলা গ্রামের ইউসুফ আলী।
বনবিভাগ জানায়, আটক তিন শিকারী বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে বন্যপ্রাণী শিকারের বন্দুক ও গুলি নিয়ে তাওয়াকুচা এলাকার বনে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বালিজুরি, রাংটিয়া ও মধুটিলা রেঞ্জের বনকর্মচারীরা যৌথ অভিযান চালিয়ে ওই তিন শিকারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২টি বন্দুক, ১১টি কার্তুজ ও ৫৩ রাউন্ড টোটো বোরের গুলি জব্দ করা হয়। পরে শুক্রবার তাদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়।
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইলিছুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত তিন শিকারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com