1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

নীলফামারীতে দুই দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ মার্চ, ২০২১
এ জি মুন্না, নীলফামারী: “বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে দুই দিন ব্যাপি উন্নয়ন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৭ মার্চ) সকালে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ৪০ স্টল বিশিষ্ট মেলার শুভ উদ্বোধন করেন  জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।
মেলার উদ্বোধন শেষে স্বাস্থ্যবিধি মেনে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উত্তরা ইপিজেড এর উপ-সচিব মমিন উদ্দীন আহম্মদ, জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ ওবায়দুর রহমান মন্ডল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর ও সিনিয়র সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কামরুল হাসান, পুষ্টিবাড়ির সিইও মেহেদী হাসান সহ আরো অনেকে।
মেলায় উত্তরা ইপিজেড নীলফামারী, এলজিইডি বিভাগ ,সড়ক ও জনপথ বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, বন বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সমাজ সেবা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com