1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠকে ৫ সমঝোতা-চুক্তি সই

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ মার্চ, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে ৫টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। শনিবার (২৭ মার্চ) সাড়ে ৫টার পর অনুষ্ঠিত বৈঠকে সই সম্পন্ন হয়।

প্রায় আধা ঘণ্টাব্যাপী দুই শীর্ষ নেতা দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়। বৈঠক শেষে যাত্রীবাহী ট্রেন ‘মিতালী এক্সপ্রেস’ উদ্বোধনসহ বেশ কয়েকটি প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেন উভয় প্রধানমন্ত্রী।

এরপর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে ৫টি  সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে ব্যবসা-বাণিজ্যে শুল্ক দূর করা, তথ্য ও প্রযুক্তিখাতে যোগাযোগ বাড়ানো, পরিবেশগত সুরক্ষা অর্থাৎ দুর্যোগ প্রশমনে সহযোগিতা ও রাজশাহী শহরে খেলার মাঠ নিয়ে দুটি প্রকল্প।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বৃহস্পতিবার দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফর শেষে শনিবার রাত ৯টায় মোদি ঢাকা ছাড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com