1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

ভারত ফেরত যাত্রীদের ১৪ দিনের বাধ‍‍্যতামূলক কোয়ারেন্টাইনে 

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১
যশোর : আবারো দেশে দ্বিতীয় ধাপে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নিতে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের বাধ‍্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে নির্দেশনার একটি পত্র পৌঁছায় বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ ও পুলিশের হাতে।
তবে আগে দেশে ফিরে পাসপোর্টধারী যাত্রীরা সরকারী অর্থায়নে এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার সুযোগ পেলেও এবার ব্যক্তিগত খরচে
কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের। এতে দূঃচিন্তা ও হতাশায় পড়েছেন যাত্রীরা। সরকারী তত্বাবধানে কোয়ারেন্টাইন চালুর দাবী জানিয়েছেন।
এদিকে পূর্ব প্রস্তুতি না থাকায় এই মুহূর্তে ভারত ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা সম্ভব হচ্ছে না বলছেন ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান জানান, যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখার পরিবেশ তৈরী করতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে কাজ করছেন। মঙ্গলবার বিকালে এনিয়ে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক করার কথা রয়েছে। পরিবেশ তৈরী করে আগামী দুই এক দিনের মধ্যে কোয়ারেন্টাইন কার্যক্রম শুরু করবেন।
ভারত ফেরত যাত্রী আরিফ হোসেন জানান, চিকিৎসা করাতে ভারতে গিয়েছিলেন। যাওয়ার সময় ১৫ শ’ টাকা করোনা পরীক্ষা করাতে লেগেছে। আবার ফেরার সময় ভারতীয় ১৫শ’ রুপি লাগছে করোনা রিপোর্টে। নিরাপত্তার কথা বিবেচনা করে তিনিও চান কোয়ারেন্টাইন ব্যবস্থা। তবে ফেরার পথে বাস ভাড়া ছাড়া আর টাকা থাকে না। কিভাবে ১৪ দিন ব্যক্তিগত খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন? সরকারী ভাবে এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেবার দাবী জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com