1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

যশোর পৌরসভার নির্বাচনের ইভিএমসহ সরঞ্জাম পৌঁছেছে কেন্দ্রগুলোতে

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১
যশোর : যশোর পৌরসভার নির্বাচন উপলক্ষে কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় যশোর পৌর কমিউনিটি সেন্টার থেকে এসব সরঞ্জাম হস্তান্তর করে জেলা নির্বাচন অফিস।প্রিজাইডিং অফিসারসহ কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়ে স্ব স্ব কেন্দ্রে চলে যান।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর জানান, বুধবার যশোর পৌরসভার ৫৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ৪৭৯টি ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়া যান্ত্রিক ত্রুটির বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত আরো ৫০ শতাংশ ইভিএম সরবরাহ করা হয়েছে।
তিনি আরো জানান, এ নির্বাচনে এক হাজার ৪৫০ জন নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর এক হাজার ২০০ সদস্য কাজ করবেন।
যশোর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে বিএনপির প্রার্থী মারুফুল ইসলাম ইতিমধ্যে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন নির্বাচনে প্রতিদন্তিতা করছেন। এ পৌরসভার এক লাখ ৪৬ হাজার ৫৯২ জন ভোটার এই প্রথমবারের মতো ইভিএমে ভোট দিচ্ছেন। আধুনিক এ পদ্ধতিতে ভোট প্রদানের মাধ্যমে তারা এবার তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com