1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

যশোরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১
যশোর : যশোর অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী চঞ্চল হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকার বালিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে প্রায় ৩০০ মিটার দূরে চেঙ্গুটিয়া রেলস্টেশনের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। এতে মোটরসাইকেলচালকের দেহ খণ্ডবিখণ্ড হয়ে রেললাইনের পাশে পড়ে যায় বলে জানা গেছে। নিহত চঞ্চল হোসেন যশোর সদর উপজেলার হামিদপুর এলাকার বাসিন্দা আতিয়ার মোল্যার ছেলে। তিনি শার্শা উপজেলা ভূমি অফিসে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
রেলওয়ে পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটি অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকা পৌঁছায়।
এ সময় রেলক্রসিং দিয়ে একটি মোটরসাইকেল পার হতে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। পরে ট্রেনটি মোটরসাইকেলটিকে টেনে নিয়ে প্রায় ৩০০ মিটার দূরে চেঙ্গুটিয়া রেলস্টেশনের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। এতে মোটরসাইকেলচালকের দেহ খণ্ডবিখণ্ড হয়ে রেললাইনের পাশে পড়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহসীন রেজা জানান, মোটরসাইকেল রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com