1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

শ্রীবরদী সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ মার্চ, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীর ভারতীয় সীমান্ত থেকে মাহবুবুর রহমান বিপ্লব (৩৫) নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। বুধবার (৩১ মার্চ) দুপুরে সীমান্তবর্তী হারিয়াকোনা এলাকা থেকে ওই যুবককে ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। ওই যুবক কর্ণঝোড়া এলাকার হারুন মিয়া ওরফে হারুন গাড়িয়ালের ছেলে।
হারুন মিয়া জানান, সকালে কয়েকজন দিন মজুরকে নিয়ে ভারতীয় সীমান্তে কাঁকরোলের সবজি ক্ষেতে কাজ করছিল বিপ্লব। হঠাৎ বিএসএফ এসে তাকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে বিজিবিকে সংবাদ দিলে তারা বিএসএফ এর সাথে কথা বলে। কিন্তু বিপ্লবকে ফেরত দেয়নি তারা।
বিএসএফ কেন আটক করেছে এমন প্রশ্নে হারুন মিয়া জানান, কে বা কারা সীমান্তের কাঁটা তারের বেড়া কেটে ফেলেছে। এখন ওই সন্দেহে বিপ্লবকে আটক করে নিয়ে গেছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, আমরা শুনেছি, বিএসএফ বিপ্লব নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com