1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদক কারবারী গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৮ বোতল রয়েল স্টেজ ব্ল্যান্ডেড হুইস্কি ও ৫১ বোতল ফেনসিডিলসহ হেমন্ত সাংমা (৪৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) ভোরে উপজেলার বিশগিরিপাড়া এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে এসময় আরও একজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নেতৃত্বে ভোরে কাকরকান্দি বাজারে পুলিশি টহল চলছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিশগিরিপাড়া এলাকায় কাকরকান্দি-রামচন্দ্রকুড়া পাকা সড়কে হেমন্ত সাংমাকে আটক করে দেহ তল্লাসী করা হয়। তল্লাসী করে তার সাথে থাকা একটি স্কুল ব্যাগ ভর্তি ৮ বোতল রয়েল স্টেজ ব্ল্যান্ডেড হুইস্কি ও ৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়ে সঙ্গে থাকা আরও এক পাচারকারী।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, আটক হেমন্ত সাংমার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। হেমন্ত বিশগিরিপাড়া গ্রামের থমাস সাংমার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com