1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ ড্রেজার ধ্বংস, ১৫ ড্রেজার নিলামে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : ভোগাই নদীর তীর ভেঙ্গে সমতল খুঁড়ে অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি শ্যালুচালিত ড্রেজার অকার্যকর ও ১৫টি শ্যালুচালিত ড্রেজার নিলামে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, প্রশাসনের বারবার নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড়ি নদী ভোগাইয়ের তীরবর্তী সমতল ভূমি এবং নদীরক্ষা বাঁধ ও তীর খনন করে ভূ-গর্ভস্থ বালু অবৈধভাবে উত্তোলন চালিয়ে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর দু-একদিন বন্ধ থাকলেও পুনরায় রাতের আঁধারে নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন চলছিল। এমতাবস্থায় মঙ্গলবার বেলা এগারোটার দিকে রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে মন্ডলিয়াপাড়াস্থ ভজপাড়ায় নদীতীর রক্ষায় অবৈধভাবে স্থাপন করা বালু উত্তোলনকারী মেশিনগুলো ধ্বংস ও জব্দ করতে যান। এসময় বালু ব্যবসায়ীরা লাঠিসোটা নিয়ে প্রতিহত করতে আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস ওই স্থানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে স্থানীয়দের সহযোগিতায় ১৫টি বালু উত্তোলনকারী মেশিন জব্দ করে তা নিলামে দেওয়া হয়।
এছাড়াও ভোগাই নদীর নিজপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ও কালাকুমা ব্রিজপাড় এলাকায় আরও দুইটি মেশিন অকার্যকর করে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন জানান, জব্দকৃত মেশিনগুলো নয়াবিল ইউপি চেয়ারম্যান সাহেবের জিম্মায় রাখা হয়েছে। বিকেলে উপজেলা প্রশাসনের কক্ষে এসব প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com