1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

নকলায় পৃথক ঘটনায় ২ কিশোরীর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৭ এপ্রিল, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় ঘটনায় নিহত আলেয়া (৭) নামে এক কিশোরী ও ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মীম (১৩) নামে আরেক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৭ এপ্রিল) উপজেলার ধনাকুশা এলাকার নাকুগাঁও-নকলা মহাসড়কে ও উপজেলার কবুতরমারী এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক দ্রুতবেগে নকলা থেকে নালিতাবাড়ীর দিকে আসছিল। পথিমধ্যে ধনাকুশা বাজারে নকলা-নাকুগাঁও স্থলবন্দর রাস্তা পারাপার হওয়ায় সময় ট্রাকচাপায় প্রাণ হারায় আলেয়া বেগম। আলেয়া ধনাকুশা গ্রামের আনোয়ার হোসেনের কন্যা। পরে ঘাতক ট্রাকটি নালিতাবাড়ী থানা পুলিশ আটক করে নকলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
অন্যদিকে, একই দিন সকালে উপজেলার কবুতরমারি এলাকায় বাড়ির লোকেদের অগোচরে ওই গ্রামের রফিকুল ইসলামের কন্যা সপ্তর শ্রেণির শিক্ষার্থী মীম নিজ কক্ষে ধর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন টের পেলে একপর্যায়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান উভয় ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com