1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

যশোরে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সেতাই গ্রামে আফিকুর রহমান নামে এক ব্যাক্তির শরীরে করোনা পজেটিভ সনাক্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে হোম কোয়ারাইন্টাইনে রাখা হয়েছে। তার বাড়িকে লকডাউন ঘোষনা করা হয়েছে। আফিকুর রহমান দু’তিন দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। ঢাকায় থাকাকালে তিনি করোনায় আক্রান্ত হন।
মঙ্গলবার দুপুরে  শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও শার্শা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বদরুল আলম ঘটনাস্থলে এসে আফিকুর রহমানের বাড়িকে লকডাউন ঘোষনা করেন এবং তাকে হোম কোয়ারাইন্টাইনে থাকার নির্দেশ দেন। এসময় সেখানে গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ ও স্থানীয়  মেম্বর মোঃ কামরুজ্জামান  উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা  করোনা আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা সহ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি ও খাদ্য সামগ্রী সরবরাহের ব্যবস্থা করেন। তিনি স্থানীয়দের লকডাউন মেনে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com