1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জ: সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ডুংরিয়া গ্রামের উসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদ ও তার ভাতিজা রিপন মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৭ এপ্রিল) রাতে আব্দুল তাহিদ ও রিপন মিয়ার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে ভোরে দুই পক্ষের মধ‌্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন আব্দুল তাহিদ ও রিপন মিয়াকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন এ তথ‌্য নিশ্চিত করে জানান, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com