
এন এ জাকির, বান্দরবান : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ কারাতে প্রতিযোগিতায় ৯ টি স্বর্ণ ৭টি রোপ্য, ১টি তাম্র নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার এবং ৯টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৩টি তাম্র নিয়ে রার্ণাসআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়াও ১ টি স্বর্ণ ১টি রৌপ্য ও ৪ টি তা¤্র নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা।
বৃহস্পতিবার বিকালে (৮এপ্রিল) বান্দরবান জেলা পরিষদ সংলগ্ন জিমনেসিয়ামে ৩ দিনের এই আসরের সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: ইসলাম বেবীসহ বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা।
বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর পক্ষে স্বর্ণ পেয়েছে ৮৪ কেজি কুমিতে মোহাম্মদ রমজান, মো: হোসেন খান, ৬৭ কেজি কুমিতে মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম, ৫৫কেজি কুমিতে মোস্তফা কামাল, দলগত কুমিতে মো: হোসেন খান, মো: হাসান খান, সৈয়দ নুরুজ্জামান এবং একক কাতায় মো: হাসান খান।
অন্যদিকে আসরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ৫০কেজি কুমিতে (পুরুষ) স্বর্ণ পেয়েছে মো: সবুজ মিয়া, ৬০ কেজি কুমিতে মো: আল আমিন ইসলাম, ৭৫ কেজি কুমিতে হাফিজুর রহমান, ৫৫ কেজি কুমিতে (মহিলা) মারজানা আক্তার প্রিয়া, ৫০ কেজি কুমিতে মাউন জেলা বর্ণা, ৪৫ কেজি কুমিতে সায়েমা জামান, দলগত কাতায় কারিমা খাতুন, জান্নাতুর নুর জিতু, আগাতা সরেণ।
এছাড়াও আসরে অংশ নেওয়া বান্দরবান জেলা ক্রিড়া সংস্থা থেকে নুমে মারমা ১টি স্বর্ণ, ১টি রোপ্য ও ৪টি তাম্র, নারায়ণগঞ্জ জেলা ক্রিড়া সংস্থা ৫টি তাম্র, বিকেএসপি রোপ্য ৩টি ও ১টি তাম্র, চাপাইনবাবগঞ্জ জেলা ২টি তাম্র, বাংলাদেশ পুলিশ ৩টি তাম্র, ঢাকা জেলা ক্রিড়া সংস্থা ২টি রৌপ্য ও ৩টি তাম্র, রাজশালী জেলা ৩টি তাম্র, গাজীপুর জেলা ক্রিড়া সংস্থা ২টি তাম্র এবং নোয়াখালী, খুলনা, সুনামগঞ্জ, কক্সবাজার, গোপালগঞ্জ, শেরপুর, নীলফামারী জেলা ১টি করে তাম্র অর্জন করে।
উল্লেখ্য, এবারের বঙ্গবন্ধু ৯০ বাংলাদেশ গেমস্ এর এই আসরে ১৯টি ইভেন্টে সাতটি বিভাগের ৪০টি গ্রুপের ১৫২জন খেলোয়াড় অংশ নেয়।