1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদীতে চাকুরীর প্রলোভনে কিশোরীকে পতিতালয়ে বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

শ্রীবরদী (শেরপুর): শ্রীবরদীতে চাকুরির প্রলোভনে এক কিশোরীকে পতিতালয়ে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কাকিলাকুড়া গেরামারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রঞ্জু মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রঞ্জু মিয়া চেঙ্গুরতার গ্রামের আব্দুল বারেক ওরফে দুধা মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় দুই বছর আগে কিশোরীর পিতার মারা যাওয়ায় সংসারে অভাব-অনটন লেগে থাকত। এমতাবস্থায় কিশোরীর মা চায়ের দোকান করে জীবিকা চালিয়ে আসছিল। গত ২৮ মার্চ সংসারে অভাব-অনটন নিয়ে কিশোরীর মায়ের সঙ্গে কিশোরীর ঝগড়া হয়। এ সুযোগে স্থানীয় যুবক স্বাধীন, রঞ্জু মিয়া ও মুরাদুজ্জামান ওরফে ফুডা মিয়া চাকুরির কথা বলে ওই দিনই কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে ময়মনসিংহ নিয়ে অজ্ঞাতনামা বাড়িতে রেখে চলে এলাকায় আসে।
এদিকে ময়মনসিংহের বাসায় রেখে আসা কিশোরীকে বাসার এক মহিলা দেহ ব্যবসা করার জন্য চাপ দেয় ও প্রলোভন দেখায়। এতে রাজী না হয়ে উল্টো কান্নাকাটি করায় ৩১ মার্চ ওই মহিলা ও কয়েকজন মিলে কিশোরীকে শেরপুরগামী সোনার বাংলা বাসে তুলে দেয়। এরপর কিশোরী শেরপুর এসে সিএনজি করে শ্রীবরদী এবং পরে অটোরিকশা করে বাড়ি আসে। বাড়ি আসার পর কিশোরীর মা জানতে চাইলে কিশোরী সব খুলে বলে। একপর্যায়ে বিষয়টি ধামাচাপা দিতে স্বাধীনের পিতা মুছাসহ এলাকার প্রভাবশালী কয়েকজন কিশোরী ও তার মাকে চাপ সৃষ্টি করে। চাপের একপর্যায়ে ৭ এপ্রিল বুধবার রাতে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনায় জড়িত রঞ্জু মিয়াকে গ্রেফতার করে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যেই জড়িত থাকার অভিযোগে রঞ্জু মিয়াকে গ্রেফতার করা হরা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com