1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কলাপাড়ায় চুরি-ডাকাতির সরঞ্জামসহ জনতার হাতে সন্দেহভাজন আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় অধিক মামলার আসামি সামসুল আলম (৪২) কে চুরির সরঞ্জামসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সন্দেহভাজন হিসেবে কলাপাড়া পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়ক থেকে তাকে আটক করে এলাকাবাসী। এ সময় তার সাথে থাকা চুরি-ডাকাতি কাজে ব্যবহৃত রেঞ্জ, স্ক্রু-ড্রাইভার ও চাকু উদ্ধার করা হয়।
কলাপাড়া পৌর শহরের অফিস মহল্লার আব্দুস সালাম (৪৮) এ প্রতিবেদককে বলেন, বৃহস্পতিবার মাছ বাজারে যাওয়ার সময় কবি নজরুল সড়কের মাথায় মনি হাওলাদারের চায়ের দোকানের কাছে তাকে সন্দেহজনক ঘুরতে দেখে ডাক দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় অমিত হাওলাদারসহ এলাকাবাসীকে নিয়ে ধরে তাকে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের সূত্রে জানা যায়, আটককৃত শামসুল আলম নীলগঞ্জ ইউনিয়নের নিজামপুর এলাকার আমজেদ চৌকিদারের ছেলে। তার বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, অভিযুক্তকে হাসপাতালে চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে সে এলাকার নানা অপকর্মের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com