1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নকলায় কৃষকদের মধ্যে আউশের বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এই কার্যক্রমের সূচনা হয়।

জানা যায়, চলতি মৌসুমে উপজেলার মোট ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। বর্তমান পরিস্থিতিতে সামাজিক নিরাপদ দূরত্বের কথা মাথায় রেখে পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম চলবে।

এসময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মণি, মো. মাহামুদুল হাসান কৃষক লীগের আহব্বায়ক আলমগীর আজাদ, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুভিবাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিউল আলম লাভলুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, আউশ ধান আবাদের লক্ষ্যে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য পাঁচ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি হারে এমওপি সার পাবেন।যার আর্থিক মূল্য ৭৩৫ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com