1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মামুনুল ইস্যুতে হেফাজতের জরুরি সভা

  • আপডেট টাইম :: রবিবার, ১১ এপ্রিল, ২০২১

চট্টগ্রাম: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের সাম্প্রতিক ঘটনা এবং হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলার বিষয় নিয়ে জরুরি মিটিংয়ে বসেছে দলটির কেন্দ্রীয় নেতারা। রোববার (১১ এপ্রিল) সাড়ে ১১টার দিকে হেফাজতে ইসলামের হেডকোয়ায়ার্টার হিসেবে পরিচিত হাটহাজারী মাদ্রাসায় এই সভা শুরু হয়।

দুপুর সোয়া ১টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত সভা চলছিলো। এতে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সভার বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা, গ্রেপ্তার এবং মামুনুল হকের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে সভায় আলোচনা ও পরবর্তী করণীয় ঠিক করা হবে। একই সভায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক করোনা পরিস্থিতির কারণে কওমী মাদ্রাসাসমূহ বন্ধের সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সভা শেষে এ ব্যাপারে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে বলেও এই হেফাজত নেতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com