1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

২০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

  • আপডেট টাইম :: সোমবার, ১২ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে। এ সময়ে এক সপ্তাহের জন্য সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান।

তিনি বলেন, ‘লকডাউনের কারণে সব ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট এক সপ্তাহ (১৪ থেকে ২০ এপ্রিল) বন্ধ থাকবে। তবে কার্গো প্লেন চালু থাকবে। বিশেষ বিবেচনায় কোনো বিশেষ ফ্লাইট থাকলে সেটা পরিচালনা করা হবে।’

প্রসঙ্গত, দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়লে গত ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া, আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধ আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com