1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

হেফাজতে থাকছেন মামুনুল হক

  • আপডেট টাইম :: সোমবার, ১২ এপ্রিল, ২০২১

চট্টগ্রাম : হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে বহাল থাকছেন মাওলানা মামুনুল হক। তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়নি।

রোববার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হেফাজতের আমির আল্লাম জুনায়েদ বাবুনগরী।

বাবুনগরী বলেন, ‘হেফাজতে ইসলামের স্বপদে বহাল থাকছেন মামুনুল হক। তাকে সংগঠন থেকে বাদ দেওয়ার বিষয়ে বা তার ব্যক্তিগত বিষয়ে সভায় কোনো আলোচনা হয়নি।’

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার বন্ধের দাবি জানান বাবুনগরী। এছাড়াও হেফজখানা ও এতিমখানা বন্ধের বিষয়ে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এই সময় তিনি আগামী ২৯ মে হাটহাজারী মাদ্রাসায় ওলামা মাশায়েক সম্মেলনের ঘোষণা দেন।

জরুরি সভায় হেফাজতে ইসলামের ৩৫ জন নেতা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com