1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

করোনাকালে অনলাইনে পাঠদানে সম্মাননা পেলেন ফুলবাড়ীর কামরুন নাহার

  • আপডেট টাইম :: সোমবার, ১২ এপ্রিল, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুর ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহার করোনাকালে অনলাইনে পাঠদানে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন।

করোনা ভাইরাসের কারনে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক ব্যানারে ফেসবুক পেজের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে শিখন শেখানো কার্যক্রম চালু করে ১৪ জন শিক্ষক। পরবর্তীতে সারাদেশের শিক্ষকরা এতে অংশ গ্রহন করেন। এই কার্যক্রমে অবদানের জন্য বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে শিক্ষককে “অনলাইন শিক্ষা করোনা যোদ্ধা” সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে করোনাকালে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়  প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ পরিচালক মো: ইফতেখার হোসেন ভূইয়া সহকারী শিক্ষক কামরুন নাহারের হাতে সম্মাননা স্বারক তুলে দেন। শুক্রবার সকালে বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের উদ্যোগে পিটি আই হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ ইফতেখার হোসেন ভুঁইয়া বিশেষ অতিথি হিসেবে পিটিআই ঢাকার সুপারিন্টেন্ডেন্ট মোঃ কামরুজ্জামান কামাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, মোঃ মোফাজ্জল হোসেন, ঢাকা টিচার্স ট্রেনিং সেন্টারের সহযোগী অধ্যাপক মোঃ কবির হোসেন, সুমন হাবিব, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের এডমিন মোসাম্মমত আকলিমা আখতারসহ অনেকে উপস্থিত ছিলেন।

আগামীতেও শিক্ষার মান বৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পেজের সদস্যরা। বিভিন্ন জেলা-উপজেলার পাশাপাশি শুধুমাত্র রংপুর বিভাগের ১৫০ জন শিক্ষক সহ মোট ২শ সদস্য ও পেজের এডমিনগণ এতে অংশগ্রহণ করেন। এর মধ্যে দিনাজপুর জেলার ১৫ জন শিক্ষক ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com