1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কলাপাড়ায় গৃহগবধূকে মুগুর দিয়ে পেটালেন যুবলীগ নেতা

  • আপডেট টাইম :: সোমবার, ১২ এপ্রিল, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় আসমা বেগম (২৫) নামের এক জেলের স্ত্রীকে মুগুর দিয়ে মারাত্মক জখমের পেটানোর অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। গৃহবধু বর্তমানে কলাপাড়া হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন।
গত বৃহষ্পতিবার ওই নারীকে মধ্যযুগীয় কায়দায় পেটানোর পর প্রাথিকভাবে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই নেতার পক্ষ থেকে সেখানেও বাধা প্রদান করা হয় বলে অভিযোগ নির্যাতিতা দুই সন্তানের জননী আসমা বেগমের।
হাসপাতালের শয্যায় কান্না জড়িত কণ্ঠে জেলের স্ত্রী এ প্রতিবেদককে বলেন, ঘটনার দিন ধুলাস¦ার ইউপির চরধুলাসার গ্রামে তার নিজ বাড়িতে মহিষের পাল ঢুকে বেশ কিছু কলাগাছ খেয়ে ফেলে। এসময় মহিষের মালিক ধুলাসার ১ নং ওয়ার্ড যুবলীগ নেতা মাঈনুদ্দিন দালালের কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এসময় তার স্বামী তরিকুল ইসলাম নদীতে মাছ শিকারে গেলে তাকে বাড়িতে একা পেয়ে বিশ্রি ভাষায় গাল মন্দ করেন। একপর্যায় প্রতিবাদ করলে মহিষের খুটা বসানো মুগুর দিয়ে বেধরক পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যান।
তিনি আরো জানান, তার স্বামী মৎস্য শিকারে গেলে প্রায় সময় একা বাড়িতে থাকাবস্থায় তাকে কুপ্রস্তাব দিতেন মাঈনুদ্দিন।
গুরুতর আহত আসমার পরিবারের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা দাদন দালারের পুত্র মাঈনুদ্দিনের ভয়ে এখনও তারা থানায় যেতে সাহস পাচ্ছেন না। তাদের শালিশের মাধ্যমে ফায়সালা করতে হুমকি দিচ্ছে এ প্রভাবশালীরা।
এ ব্যাপারে মাঈনুদ্দিন দালালে’র মুঠো ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তবে মাঈনুদ্দিন’র পিতা দাদন দালাল জানান, এ বিষয়টি লোক মুখে শুনেছেন। কাছ থেকে দেখেননি তিনি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, এ বিষয়ে কেউ জানায়নি। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে দ্রুত আইন-অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com