1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শার্শায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়ীয়ার ঘোপ গ্রামের ওই শিশু কন্যাকে গত ১০ এপ্রিল সকাল সাড়ে ৮ টার সময় ওই ব্যক্তি ধর্ষণে চেষ্টা করে।  শিশুটির চিৎকারে ধর্ষণ চেষ্টকারী আব্দুল আলিম পালিয়ে যায়। বতর্মানে শিশুটি উপজেলা  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আব্দুল আলিম শার্শার চান্দুড়িয়ার ঘোপ গ্রামের রমজান আলীর ছেলে।
শিশুটির মা জানান, মেয়েকে রেখে সে মাঠে জমিতে কাজ করতে গিয়েছিল। তার বাবা শার্শায় একটি জুট  মিলে কাজ করতে যায়। এই সুযোগে আলিম ঘরে প্রবেশ করে তার কন্যার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় চিৎকার করলে আলিম পালিয়ে যায়।
তিনি আর বলেন, এ ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালীরা একই গ্রামের আবু তালেবের ছেলে আলিমুর রহমান ও লিটন হোসেন বিচার করে ৪০ হাজার টাকা নিয়েছে ওই আলিমের নিকট থেকে।
ওই গ্রামের জাহের আলী, মিতা ও মনির উদ্দিন বলেন, আলিম মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে তাদের বাড়ি মাঠের মধ্যে ফাঁকা জায়গায়। ওই সুযোগে সে এই ধরণের অপকর্ম করতে সুযোগ পায়। স্থানীয়রা এর একটি বিচার করে ৪০ হাজার টাকা আলিমকে জরিমানা করেছে বলে শুনেছি।
তবে মেয়েটির চাচা জাহের বলেন, তারা একা একা কি ভাবে বিচার করল। আমাদের ডাকেনি। এমনকি বিচারের টাকা মেয়েটির চিকিৎসার জন্যও দেওয়া হয়নি।
বিচারককারী আলিমুলের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা আলিমকে ডেকে মেয়েটির চিকিৎসা খরচ দিতে বলেছি। টাকা নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন।
স্থানীয় চেয়ারম্যান আবুল কালামের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে এরকম কোন ঘটনার অভিযোগ আসে নাই। আমি শুনেছি, এরকম একটা কিছু হয়েছে। আর বিচার যারা করেছে তারাও টাকা নিয়েছে কিনা আমি জানি না। আমার নিকট আসলে আমি বিষয়টি দেখতাম।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, আমি খবর পেয়ে অভিযুক্ত আলিমকে আটক করেছি। এটা ধর্ষণ চেষ্টা বলে তার মা অবহিত করেছে। মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com