1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ফুলবাড়ীতে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত তিনতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ই এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, সহকারী পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো. আসাদুজ্জামান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রায়হানুল কবির, উপজেলা সমাজসেবা অফিসার আখতারুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, সাবেক ডেপুটি কমান্ডার ইসার উদ্দিনসহ ইউনিয়নের চেয়ারম্যানগণ, বীরমুক্তিযোদ্ধাগণ ও সুধিজনসহ অনেকে।

 উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান প্রকল্পের আওতায় ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ফুলবাড়ীর প্রাণকেন্দ্রে ১০ শতাংশ জমির উপর নির্মাণ করা হয়েছে এ কমপ্লেক্স ভবন। কমপ্লেক্স ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় বিভিন্ন ডিপার্টমেন্ট স্টোর এবং তৃতীয় তলায় কন্ফারেন্স হল রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com