1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

নকলা অদম্য মেধাবী সংস্থার উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় স্বেচ্ছাসেবি সংগঠন ‘নকলা অদম্য মেধাবী সংস্থা’র পক্ষ থেকে প্রতিবন্ধীদের হুইল চেয়ারের বিতরণ কর্মসূচির আওতায় রোববার (১১ এপ্রিল) ৪৩ তম হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
উপজেলার গনপদ্দী ইউনিয়নের খারজান এলাকার প্রতিবন্ধী আরমান আলীকে (১৩) কে এই ৪৩ তম হুইল চেয়ারটি বিতরণ করা হয়। সে ওই এলাকার এলাকার আব্দুর রহমানের ছেলে।
জানা যায়, আরমান আলী জন্ম থেকে প্রতিবন্ধী হওয়ায় জীবনের ১৩ বছর অসহায়ভাবে কাটাতে হয়েছে। মায়ের কোল অথবা অন্য কারো সাহায্যই ছিলো আরমানের শেষ ভরসা। নিজের চলাচলের জন্য তীব্র ইচ্ছা বা বাইরের জগৎটাকে নিজ ক্ষমতায় দেখার প্রচুর আগ্রহ থাকার পরও শারীরিক প্রতিবন্ধকতার কাছে হেরে যেতে হয়েছে বার বার। অপরদিকে নিজে দারিদ্রতা কাছে হেরে গিয়ে নিশ্চুপ থেকেছেন আরমানের বাবা কৃষক আব্দুর রহমান। একদিকে ছেলে প্রতিবন্ধীতা অপরদিকে নিজের অসুস্থতা আর সবশেষে দারিদ্রতার কড়ালগ্রাস হয়তো তাকে নিশ্চুপ থাকতে বাধ্য করেছে। তাই হয়তো সামর্থ্য হয়ে উঠেনি ছেলেকে একটি হুইল চেয়ার কিনে দেওয়ার।
সংগঠনটির সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন বলেন, আমরা সবসময় অসহায়দের পাশে থাকি। এর আগেও আমরা আরো ৪২জন প্রতিবন্ধীকে ৪২টি হুইল চেয়ার দিয়েছি। আরমান আলীকে দেওয়া হলো ৪৩ তম হুইল চেয়ার। ‘নকলা অদম্য মেধাবী সহায়তা সংস্থা’র নির্বাহী পরিচালক প্রবাসী আবু শরীফ কামরুজ্জামান শরীফ সাহেবের দিক নির্দেশনা পরামর্শে আমরা আমরা এই সংগঠনের মাধ্যমে অসহায় প্রতিবন্ধীদের পাশে দাড়াতে পাচ্ছি। তবে আমাদের পাশাপাশি সরকারের সহযোগিতাসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা ও সহায়তা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com