1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কলাপাড়ায় ১০ টাকা দরের চাল নিয়ে অনিয়ম-দুর্নীতি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় দুস্থদের জন্য সরকারের খাদ্য অধিদপ্তরের ১০ টাকা দরের চালের কার্ড থাকা সত্ত্বেও চাল না পেয়ে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছে নীলগঞ্জ ইউনিয়নের হতদরিদ্র কৃষক আব্দুল হামিদ। কিন্তু তার নামের এই কার্ড দিয়ে দীর্ঘদিন ধরে চাল উত্তোলন করছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর।
স্থানীয় ও নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কার্ড নং-২৬২৬, দিয়ে আব্দুল হামেদ মল্লিক (৬৫) দীর্ঘদিন চাল উত্তোলন করে আসছিল।
অথচ হঠাৎ করে চাল দেয়া বন্ধ করে দেয় ডিলাররা। কারণ তার নাম তালিকায় নেই। তালিকায় রয়েছে কুমিরমারা গ্রামের আব্দুল হক মল্লিকের ছেলে ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর সচ্ছল রেজাউল করিমের নাম।
এ ব্যাপারে অভিযুক্ত নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর রেজাউল করিম বলেন, আমি ২০১৭ সাল থেকে চাল উত্তোলন করে আসছি। ২৬২৬ নং কার্ড আমার। আব্দুল হামেদের নাম তালিকায় নেই। তিনি ভুয়া কার্ড ব্যবহার করছেন।
নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ এ প্রতিবেদককে বলেন, আব্দুল হামিদ আমার কাছে কোন অভিযোগ নিয়ে আসেনি। তারপরেও বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com