1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। সোমবার বিকেলে বন্দোবস্ত পাওয়া জমির বিরোধকে কেন্দ্র বালিয়াতলী ইউনিয়নের চর দিঘর গ্রামে প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে নাজিম, নুরুআলম, সোহাগ, মহিবুল্লাহ, নাসির, তাওসিন, হাবলু, রাজিব, বয়েজিদ, তাহসিন, জিদান, সুমনসহ ১৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় নুরুল আলম, মোঃ নাজিম ও মোঃ সোহাগকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, স্থানীয় বাসিন্দা বায়েজীদ দফাদার গ্রুপের সঙ্গে নুরুল আলম ভূঁইয়াদের বিরোধের জের ধরে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।
অন্যদিকে সোমবার বিকেলে চকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে ছেলে বউ নাজনিন বেগম ও শ্বশুর মেরাজ মৃধাকে বেধড়ক মারধর করা হয়েছে। একই গ্রামের দেলোয়ার মৃধার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। গৃহবধূ ও শ্বশুরকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com