1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শার্শায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা  বাগাআচড়ায় সাতমাইল পিপড়াগাছি নামকস্থানে  জিবলীতলা মোড়ে পাকা রাস্তার উপর থেকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল  ও মটরসাইকেলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরে শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনোয়ারুল আজিমসহ সংগীয়  ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন সাতমাইল জিবলীতলা মোড়ে পাকা রাস্তার উপর থেকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মটরসাইকেলসহ ১ জনকে হাতেনাতে আটক করেন।
আটক আসামী হলেন- আব্দুল্লাহ্ আল-মামুন (২৫)। আটক আসামীর বিরুদ্ধে শার্শা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা হয়েছে।
এ বিষয়ে শার্শা থানা অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা থানাধীন সাতমাইল পিপড়াগাছি গ্রামস্থ নাভারণ টু সাতক্ষীরা রোডে জিবলীতলা মোড়ে দিয়ে মাদকের একটি চালান যাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল ও একটি মটরসাইকেলসহ এক জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মটরসাইকেল আটক আসামীর সাথে থাকা আর এক জন আসামী ছিল সে দৌড়ে পালিয়ে  যায়। তাকেসহ আটক মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। আসামীকে যশোর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com