1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

সৌদি-ইউএই-ওমান-কাতার-সিঙ্গাপুরগামীদের জন্য বিশেষ ফ্লাইট

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে আগামী ২০ এপ্রিল পর্যন্ত সব ধরনের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে বিশেষ কারনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য শিগগিরই বিশেষ ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৪ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সিগুলো পালন করবে।

অন্যদিকে, প্রবাসীকর্মীরা কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে ফিরতে পারবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্ল্যান বৃহস্পতিবার (১৫ এপ্রিল) নিশ্চিত করবে।

প্রসঙ্গত, দেশে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার। প্রথম দফা লকডাউনের পর ১৪ থেকে ২০ এপ্রিল কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। সরকারের লকডাউন কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে এই সময় সব ধরনের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com