1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

যশোরে নিজ সন্তান হত‍্যাচেষ্টার অভিযোগে মা কারাগারে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
যশোর: যশোরে চার বছরের নিজের শিশুসন্তানকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনায় মা সোনিয়া খাতুন সনিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে সোনিয়া খাতুন সনিকে আটকের পর দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
সনি যশোর শহরের পালবাড়ি গাজীরঘাট রোড এলাকার সাদেক মোল্লার বাড়ির ভাড়াটিয়া ও রিকশাচালক বিপুল হোসেনের স্ত্রী।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সোনিয়ার ছেলে সামির হোসেন (৪) বাড়ির বাইরে খেলতে গিয়েছিল। সে সময় মা সোনিয়া খাতুন সনি তাকে খেলতে যেতে নিষেধ করেন। কিন্তু মায়ের কথা শোনেনি সামির। এতে ক্ষিপ্ত হয়ে সোনিয়া তাকে ধরে স্টিলের চামচ গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন। সামিরের চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় সামিরের বাবা বিপুল হোসেন সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ এনে স্ত্রীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। অভিযোগের পর সোনিয়া খাতুনকে তার বাসা থেকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com