1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বেনাপোল সীমান্তে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
যশোর : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ ছহির উদ্দীন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার (১৬ এপ্রিল) ৩টায় বেনাপোল সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে এ মাদক দ্রব‍্যের চালানসহ ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্টথানাধীন ঘিবা গ্রামের ছাত্তার আলীর ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে মাদকের চালান দেশে মধ্যে প্রবেশ করছে। এসময় বিজিবি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। একপর্যায়ে চোরাচালানী মাদক নিয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে ছহির উদ্দীন। আটককৃত গাঁজার মূল্য ৩ লাখ ৮ হাজার টাকা।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com