1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

যশোরে শেখ রাসেলের ভাস্কর্য ভাংচুর আটক ১ 

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
যশোর: যশোর শহরের চারখাম্বা মোড়ে স্থাপিত শেখ রাসেল ভাষ্কর্য ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আজিম ফকির নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৩টার দিকে এ ভাংচুরের ঘটনাটি ঘটে।
আটক আজিম ফকির যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের মৃত জয়নাল ফকিরের ছেলে। তিনি প্রিন্টিং প্রেস ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, আজিম ফকির বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। এদিন ভোর তিনটার দিকে তিনি ঘুরতে ঘুরতে শহরের চারখাম্বার মোড়ে যান। এসময় তিনি কয়েকটি ইট নিয়ে শেখ রাসেলের ভাষ্কর্য লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে ভাষ্কর্যের কাঁচ ভেঙ্গে যায়। ভাষ্কর্যের পাশে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে আজিম ফকিরকে আটক করে।
তিনি আরো বলেন, আজিম ফকিরের কথাবার্তা অসংলগ্ন। তিনি এর আগে মাদক মামলায় জেলও খেটেছেন। ফলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটন সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com