1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

লকডাউনে কলাপাড়ায় তরমুজের বাজার ক্রেতা শুন্য

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ক্রেতা সংকটের কারনে ব্যাপক আর্থিক লোকসানের মুখে পড়েছে খুচরা তরমুজ ব্যবসায়ীরা। করোনা সংক্রমনে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশেই চলছে লকডাউন। তাই ঘর থেকে লোকজন বাহিরে বের হচ্ছে না। ফলে স্থানীয় বাজারগুলোতে তরমুজের চাহিদাও কমে গেছে। ক্রেতা কমে যাওয়ায় কারনে অনেকের মজুদ করা তরমুজ পঁচন ধরতে শুরু করেছে বলে স্থানীয় তরমুজ ব্যবসায়িরা জানিয়েছেন।
স্থানীয় তরমুজ ব্যবসায়িদের সূত্রে জানা গেছে, ধানখালী, চম্পাপুর, লতাচাপলী, ধুলাস¦ার ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে এ বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে । মূলত আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক এর সুফল পেয়েছে। লকডাউনের আগে অন্তত অধিকাংশ চাষী তাদের ক্ষেত বিক্রি করতে পেরেছে বিধায় চাষীরা ভাল দাম পেয়েছে তরমুজ’র। তবে খুচরা বিক্রেতারা ট্রাক মূল্যে তরমুজ ক্রয়ের পর হঠাৎ লগডাউনের ঘোষনা আসায় পৌর এলাকায় লোক সমাগম কমে গেছে। ফলে দেখা দিয়েছে ক্রেতা সংকট।
ক্ষুদ্র তরমুজ ব্যবসায়ী ফরিদ উদ্দিন এ প্রতিবেদককে বলেন, লকডাউনের কারনে ক্রেতা শূন্য হয়ে পড়েছে। দুই-চারটা যা বিক্রি করছি তাও ভাল দাম পাচ্ছি।
ব্যবসায়ী আনছার আলী জানান, তিনি এক সপ্তাহ আগে তরমুজ কিনেছেন। বিক্রি কম হওয়ায় তার কিছু কিছু তরমুজে পঁচন ধরেছে।
অপর তরমুজ ব্যবসায়ী ইউনুচ জানান, হঠাৎ খাওতা কমে গেছে। কাঁচামাল মজুদ করারও কোন সুযোগ নেই। তার অন্তত সহ¯্রাধিক পিস তরমুজ কেনা ছিল। লকডাউনের পর থেকে ক্রেতা কমে যাওয়ায় তরমুজ বিক্রি করতে পারেননি। আগে-ভাগেই তরমুজ ক্ষেত কিনে বিপাকে পড়েছি। বিক্রি করে উঠতে পারলে ভাল। না হয় লোকসানের বোঝা বহন করতে হবে বলে এই তরমুজ ব্যবসায়ি জানিয়েছেন।
কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন বিপু বলেন, করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশের ন্যায় কলাপাড়ায়ও চলছে লকডাউন। তাই ঘর থেকে লোকজন বাইরে বের হচ্ছে না। এতে স্থানীয় বাজারগুলোতে তরমুজের চাহিদাও কমে গেছে। ফলে তরমুজ ব্যবসায়ীরা লোকসানের শংকায় ভুগছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, কলাপাড়ায় ১৫’শ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। ফলনও ভাল হয়েছে। লকডাউনের আগেই চাষীরা ক্ষেতের তরমুজ বিক্রি করে দিয়েছে। এসময় তারা দামও ভাল পেয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com